Thursday, May 7, 2026

মিঠুনের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য: এবার বিষ্ণোই ঘনিষ্ঠ পাক গ্যংস্টারের হুমকি

Date:

Share post:

রাজনৈতিক মঞ্চ থেকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য। যা নিয়ে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) নামে দায়ের হয়েছে এফআইআরও। এবার সেই মন্তব্যের জেরে পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির (Shahzad Bhatti) হুমকির মুখে মিঠুন। বক্তব্যের জন্য ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নাহলে পরিণতি ভোগ করার জন্যও প্রস্তুত থাকার হুমকি দেওয়া হয়েছে। শাহজাদ পাকিস্তানি গ্যাংস্টার হলেও লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতাও রয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় বিজেপির একটি সভামঞ্চ থেকে তীব্র বিদ্বেষমূলক বক্তব্য পেশ করেন জাত গোখরো মিঠুন। তিনি বলেন, “ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!” এই ভিডিও ভাইরালও হয়। আর এবার সেই বক্তব্যের জন্য পাকিস্তানের ত্রাস শাহজাদের হুমকির মুখে জাত গোখরো। দুটি ভিডিও বার্তা দিয়ে হুমকি দিল শাহজাদ। প্রথম ভিডিও বার্তায় শাহজাদ ভাট্টি (Shahzad Bhatti) মিঠুনের ছবি রেখে স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন ১০ থেকে ১৫ দিনের মধ্যে তাঁকে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় ভিডিও বার্তায় মিঠুনের বক্তব্যের অংশটি তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে ভয়েস ওভারে একই হুমকি দেওয়া হয়েছে।

ক্ষমা চাওয়ার দাবির পাশাপাশি ভিডিওতে জানানো হয়েছে, ক্ষমা না চাইলে পরিণতির জন্য প্রস্তুত থাকবেন মিঠুন। সম্প্রতি মহারাষ্ট্রে বাবা সিদ্দিকির খুনের পরে ভারতের রাজনৈতিক থেকে বলিউড অভিনেতাদের হুমকি দেওয়া শুরু করেছে লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) গ্যাং। এবার পদ্মভূষণ অভিনেতাকে বিষ্ণোই ঘনিষ্ঠ শাহজাদের (Shahzad Bhatti) হুমকি।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...