Wednesday, May 6, 2026

বাংলার বাইরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু নেই! মহারাষ্ট্রে ভোট প্রচারে ‘মিথ্যে’ প্রতিশ্রুতি নিয়ে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

ভোট প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি মহারাষ্ট্রে। বাংলাতেই শুধুমাত্র প্রতি মাসে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়। পাহাড় সফরে সোমবার বাগডোগরা পৌঁছে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, অন্যান্য রাজ্যে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়, টাকা মেলে না!

পাহাড় সফরে এদিন বেলা দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সেখানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে মমতা বলেন, “অন্য কোনও রাজ্যের বিষয়ে কোনও টিপ্পনি কাটতে চাই না। নির্বাচনের আগে এ রকম মন্তব্য করা উচিতও নয়। তবে নিশ্চয়ই চাইব, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিন।“

পরে সাড়ে তিনটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ফের সাংবাদিকরা মহারাষ্ট্রের লক্ষ্মীর ভাণ্ডার চালুর বিষয়ে জানতে চাইলে মমতা (Mamata Banerjee) কটাক্ষ করে বলেন, “ওটা মিথ্যে! আমি ওটা খুঁজে বার করেছি। কেন মিথ্যে বলছেন আপনারা? রাজ্য সরকার তো তফশিলি জাতি উপজাতির মহিলাদের ১২০০ টাকা দেয়।“

‘লক্ষ্মীরভাণ্ডার’-এর ধাঁচে মহারাষ্ট্রে (Maharastra) কয়েক মাস আগে ‘লাডকি বহিন’ প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার। এতে মহিলাদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ভোট প্রচারে কোলাপুরে বিজেপির জোটের সভায় শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ২১০০ টাকা করা হবে। এরপরেই মুম্বইয়ে প্রচারে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচার মঞ্চ থেকে রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরের প্রতিশ্রুতি তাঁরা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করবেন। সেখানে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী কথায়, মহারাষ্ট্র ২ মাস টাকা দেওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে। বাংলার মতো পারিবারিক সুরক্ষা প্রকল্প কোথাও চালু নেই। ভারতের অন্য কোনও রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না- দাবি মমতার।

চারদিনের সফরে পাহাড়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা। পাহাড়বাসীর ঢল নেমেছিল বিমানবন্দর চত্বরে। বাগডোগরা থেকে সড়কপথে কার্শিয়াংয়ের রিচমন্ড হিলের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।







Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...