Wednesday, May 6, 2026

নড়িয়ে দেব অযোধ্যার ভিত! দিন ঘোষণা করে হুমকি পান্নুনের

Date:

Share post:

এবার অযোধ্যার ভিত নাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি খালিস্তানি জঙ্গি গুরপতওয়ন্ত পান্নুনের (Gurpatwant Pannun)। কানাডার দুই মন্দিরে হামলার দিনও ঘোষণা করে দিয়ে হুঁশিয়ারি কানাডা (Canada) ও আমেরিকার নাগরিক পান্নুনের। সম্প্রতি ব্রাম্পটনে (Brampton) দূতাবাসের ক্যাম্প চলাকালীন হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। তবে এবার পান্নুনের নিশানায় সরাসরি ভারত সরকারের হিন্দুত্বের নীতি। সেই সূত্রেই অযোধ্যার (Ayodhya) ভিত নাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

কানাডা প্রশাসনের শীর্ষে থেকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ভারত বিরোধী কথা বলার পর থেকেই কানাডায় ভারতীয়দের উপর খালিস্তানি হামলা বেড়েছে। এবার সরাসরি কানাডা প্রশাসনের সমর্থনের কথা জানালেন জঙ্গি নেতা পান্নুন। তাঁর দাবি কানাডার খালিস্তানিদের উপর ভারতীয় বিদেশমন্ত্রকের গুপ্তচরবৃত্তির (spying) কথা জানিয়েছে কানাডা প্রশাসন। এবার সেই গুপ্তচরবৃত্তির সন্দেহ থেকেই ভারতীয় আধিকারিক থেকে হিন্দু নাগরিকদের উপর হামলার ষড়যন্ত্র খালিস্তানিদের।

পান্নুনের দাবি, মিস্সিসাউগার (Mississaugar) কালিবাড়ি মন্দিরে ১৬ নভেম্বর হামলা চালানো হবে। ব্রাম্পটনের (Brampton) ত্রিবেণী মন্দিরে হামলা চালানো হবে ১৭ নভেম্বর। এই দিন ঘোষণা পাশাপাশি পান্নুনের হুঁশিয়ারি, “আমরা অযোধ্যার (Ayodhya) ভিত নাড়িয়ে দেব যা উগ্র হিন্দুত্বের নীতির জন্মভূমি।” তবে খালিস্তানি জঙ্গিরা কানাডার মন্দিরে হামলা চালানোর সময় ভারতীয়রা যেন নিজেদের রক্ষা করেন, তেমন সতর্কতাও জারি করে পান্নুন।

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...