Thursday, May 7, 2026

সামনেই আইপিএল-এর মেগা নিলাম, তার আগে পুরনো দল নিয়ে মুখ খুললেন রাহুল

Date:

Share post:

গতবছর থেকেই খারাপ হতে শুরু করেছে সম্পর্ক। মাঝে ঠিক করার চেষ্টা চললেও, আঠা লাগেনি । যাদের নিয়ে আলোচনা করা হচ্ছে তার হলেন কেল এল রাহুল এবং লখনউ সুপার জায়ান্ট। এবছর রিটেশনে ছেড়ে দেওয়া হয় রাহুলকে। সামনেই আইপিএল-এর মেগা নিলাম। আর তার আগে পুরনো দল নিয়ে মুখ খুললেন লখনউ-এর প্রাক্তন অধিনায়ক। তার কথায় স্পষ্ট আর যাই হোক লখনউতে যোগ দেবেন না রাহুল।

এই নিয়ে এক সাক্ষাৎকারে রাহুল বলেন, “ আমি নতুন ভাবে শুরু করতে চাই। অন্য দলের হয়ে খেলে অভিজ্ঞতা অর্জন করতে চাই। এমন জায়গায় খেলতে চাই যেখানে আমি স্বাধীনতা পাব। দলের পরিবেশ ভাল হবে। মাঝে মাঝে দল বদলালে নিজের জন্য ভাল হয়। বেশ কিছু দিন ধরেই আমি ভারতের টি-২০ দলের বাইরে। কিন্তু ক্রিকেটার হিসাবে আমি কেমন, তাভাল ভাবেই জানি। ফর্মে ফিরতে আমাকে কী করতে হবে সেটাও জানি। আগামী আইপিএল মরশুমে আশা করি ক্রিকেটটা উপভোগ করতে পারব। আমার লক্ষ্য আবার ভারতের টি-২০ দলে ফেরা।”

লখনউয়ের হয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন রাহুল। ২০২২ সালেই রাহুলকে নিয়েছিল লখনউ। লখনউয়ের হয়ে ১৪১০ রান করেছেন রাহুল। গড় ৪১.৪৭। স্ট্রাইক রেট ১৩০.৬৭।

আরও পড়ুন- ‘গম্ভীরকে যেন সাংবাদিক সম্মেলনে না পাঠানো হয়’, বিসিসিআইয়ের কাছে অনুরোধ মঞ্জরেকরের

Related articles

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...