Saturday, May 16, 2026

হাসপাতালে বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু, মঙ্গলবার স্বাস্থ্যপরীক্ষা

Date:

Share post:

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু (Biman Bose)। দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সোমবারই অসুস্থ হন তিনি। জ্বর না কমায় সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় বাম নেতৃত্ব। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।

তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন প্রাক্তন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক। দক্ষিণ দিনাজপুরে দলীয় কাজে গিয়ে ঠাণ্ডা লাগায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে মালদহে (Maldah) দলীয় কর্মসূচি চলাকালীন অবস্থার অবনতি হয়। রাতে তাঁর অসুস্থতায় কোনও ঝুঁকি না নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় দল।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Selim) জানান, আলিমুদ্দিনে দলীয় কার্যালয়েই থাকতে চেয়েছিলেন বর্ষীয়ান নেতা। কিন্তু তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি দল। মঙ্গলবার সকালে তাঁর রক্তপরীক্ষা হবে। দুপুরে চিকিৎসকরা তাঁকে দেখবেন। সংক্রমণ থেকে জ্বর কিনা তা নির্ধারণ করবেন চিকিৎসকরা। সেই মতো শুরু হবে চিকিৎসা।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...