Saturday, March 14, 2026

সামনেই বর্ডার-গাভাস্কর ট্রফি, কেমন হতে চলেছে পারথের পিচ? এল আপডেট

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার গাভাস্কর ট্রফি। মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আর তার আগে টিম ইন্ডিয়ার জন্য হুঙ্কার ক্রিকেট অস্ট্রেলিয়ার। প্রথম টেস্টে পারথে কেমন হবে পিচ, সেই খোলাসা করলেন অপ্টাস স্টেডিয়ামের প্রধান পিচ প্রস্তুতকারক আইজ‌্যাক ম‌্যাকডোনাল্ড। তিনি জানিয়েছেন, সাধারণত পারথের পিচের চরিত্র যেমন হয়, তেমনই রাখা হচ্ছে। অর্থ্যাৎ পিচে গতি এবং বাউন্স থাকবে।

এই নিয়ে আইজ‌্যাক ম‌্যাকডোনাল্ড বলেন, “আমরা এমন পিচ তৈরি করছি যেখানে প্রচণ্ড গতি থাকবে। সঙ্গে বাউন্সও থাকবে। বল ভাল ভাবে উইকেটরক্ষকের হাতে পৌঁছবে।”

ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে খেলেছে ভারত। সেখান থেকে এসে অস্ট্রেলিয়ায় একেবারে পেস সহায়ক পিচে খেলতে নামবে তারা। ম্যাচের আগে কোনও প্রস্তুতি ম্যাচও খেলবে না। প্রথমে ঠিক ছিল ভারত এ দলের বিরুদ্ধে পারথে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়। যা নিয়ে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

আরও পড়ুন- ওড়িশার বিরুদ্ধে এক পয়েন্টেই সন্তুষ্ট বাগান কোচ, করলেন দলের প্রশংসা

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...