Thursday, May 14, 2026

মর্মান্তিক দুর্ঘটনা পানাগড়ে! গাড়ির মধ্যে ঝলসে গেল ৪ নাবালক

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা পানাগড়ে (Panagarh)। পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলতে গিয়ে ঝলসে গেল ১ শিশুকন্যা ও ৩ নাবালক। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কাঁকসার রাইস মিল রোডে।

স্থানীয় সূত্রে খবর, একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভিতরে খেলছিল ওই চার নাবালক (Minor)। হঠাৎ গাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। গাড়ির ভিতর আটকা পড়ে ৪ জনই। চিৎকার শুনে এলাকার মানুষ এসে তাদের উদ্ধার করে। পানাগড় (Panagarh) ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় ২ জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও অন্য ২ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।

যিনি দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেন তিনিও অসুস্থ পড়েন। তাঁকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।







Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...