Thursday, June 4, 2026

জোর ধাক্কা! ভোট প্রচারে ব্যবহার করা যাবে না শরদের ছবি, অজিতকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন বিক্ষুদ্ধ এনসিপি গোষ্ঠীর নেতা অজিত পাওয়ার৷ আসল এনসিপি কারা? কাকা শরদ পাওয়ার না কি তারই ভাইপো অজিত? এই বিষয় নিয়ে তৈরি বিবাদের জেরে দেশের শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে ভোটের প্রচারে এনসিপি সুপ্রিমো কাকা শরদ পাওয়ারের ছবি ব্যবহার করতে পারবেন না তাঁর বিক্ষুদ্ধ ভাইপো অজিত পাওয়ার৷ অত্যন্ত কড়া ভাষায় বিক্ষুদ্ধ এনসিপি গোষ্ঠীর নেতা অজিত পাওয়ারের সমালোচনা করার পরে এদিন অজিত গোষ্ঠীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, নিজের পায়ে দাঁড়ান৷ কাকার নাম ভাঙানো বন্ধ করুন৷

উল্লেখ্য, এদিনের শুনানিতে শরদ পাওয়ার গোষ্ঠীর তরফে সওয়াল করতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের সামনে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভির অভিযোগ, অজিত পাওয়ার গোষ্ঠী বারবারই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের নাম ভাঙাচ্ছে৷ ভোট প্রচারে নেমে তাঁরা দাবি করছে, কাকা-ভাইপোর দল আসলে একটাই৷ বিভ্রান্ত করছে জনগণকে।

আরও পড়ুন- অস্কার জিততে ‘লাপাতা লেডিজ’-এর নাম বদলালেন কিরণ-আমির! কিন্তু কেন?

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...