Thursday, May 14, 2026

রাজ্যজুড়ে শীতের আমেজ, আজ থেকে পারদপতন শুরু

Date:

Share post:

উত্তরের হাওয়া শীতের আমেজের (Winter Season) বার্তা নিয়ে এসেছে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বৃহস্পতিবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা আসছে। বৃষ্টি বিদায়ে সপ্তাহান্তে পুরোদস্তুর শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

পুরুলিয়া, শ্রীনিকেতনে ইতিমধ্যেই তাপমাত্রা নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে কমবে রাতের তাপমাত্রা। উইকেন্ডে হাওয়া বদল হবে। কুয়াশায় ঢাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে।কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে শীত পড়তে বাধা তৈরি হবে না। উত্তরের পাহাড়় সংলগ্ন জেলাগুলিতে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...