Tuesday, June 23, 2026

‘জন্ম মৃত্যু পোর্টাল’-এ এবার থেকে উল্লেখ করতে হবে মৃত্যুর কারণ, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্যভবনের

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্য দফতর জন্ম মৃত্যু তথ্য পোর্টালে এবার থেকে মৃত্যুর কারণ বাধ্যতামূলকভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছে। প্রথমে এই ব্যবস্থা মুর্শিদাবাদ জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। পর্যায়ক্রমে এটি সমগ্র রাজ্যে সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন্ম মৃত্যু পোর্টালে সালে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এমএসডি পোর্টাল চালু করা হয়েছিল, যেখানে মৃত্যুর কারণ নথিভুক্ত করতে হয়। এবার এই এমসিসিডি পোর্টাল জন্ম মৃত্যু তথ্য পোর্টালের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যার ফলে সমস্ত মৃত্যুর তথ্য সরাসরি স্বাস্থ্যদপ্তরের নিয়ন্ত্রণে আসবে।

উল্লেখ্য, রাজ্যে কেন্দ্রীয় ভাবে অনলাইন জন্ম-মৃত্যুর সংশাপত্র দেওয়ার কাজ শুরু হওয়ার পর এপর্যন্ত ওই পদ্ধতিতে ১৭ লক্ষেরও বেশি সংশাপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় সাত লক্ষ ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্র এবং ৯ লক্ষের কাছাকাছি জন্মের সংশাপত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে জন্মমৃত্যুর ২৩ লক্ষ শংসাপত্র জারি করা হয়েছে। জন্ম মৃত্যু তথ্য’ নামে এই পোর্টালের মাধ্যমে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের আবেদন জানানো যাচ্ছে।

আরও পড়ুন- শিক্ষক নয়, পড়াশোনাতেও সাহায্য কৃত্রিম বুদ্ধিমত্তার

https://janma-mrityutathya.wb.gov.in- এই লিঙ্ক ব্যবহার করে আবেদন জানানো যায়। ১৮০০৩১৩৪৪৪২২২ — টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করে এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে এই সংক্রান্ত যে কোন তথ্য সেখান থেকে জানা যাবে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...