Tuesday, May 19, 2026

ডলারের কাছে দুর্বল টাকা, শুক্রের সকালে সর্বকালীন পতনের রেকর্ড! 

Date:

Share post:

যত সময় যাচ্ছে মূল্যহীন হয়ে পড়ছে টাকা। ডলারের সঙ্গে মাথা তুলে দাঁড়াতেই পারছে না ভারতীয় মুদ্রা (Indian Rupees)। শুক্রবার সর্বকালীন পতনের নয়া নজির তৈরি হয়েছে।এদিন একলাফে ৪ পয়সা পড়ে যায় টাকার দাম।আজ ডলারের তুলনায় টাকার মূল্য দাঁড়িয়েছে ৮৪.৪৩ (rupee hits all time low against us dollar)।

চলতি বছর একাধিকবার টাকার দামের পতন লক্ষ্য করা গেছে। গত ৩১ অক্টোবর ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ছিল ৮৪.১০ টাকা। বৃহস্পতিবারই বিদেশি মুদ্রা বিনিময় বাজার বন্ধের সময় দেখা যায়, টাকার দাম ডলারের তুলনায় সর্বকালীন পতনের সম্মুখীন হয়েছে। শুক্রবার সকালে নয়া রেকর্ড তৈরি হল। বাজার খোলার সময় টাকার দাম ছিল ৮৪.৪০ টাকা। অবশেষে থিতু হল ৮৪.৪৩ টাকায়। আন্তর্জাতিক মহল মনে করছে ডলার ইনডেক্স শক্তিশালী হওয়াতে টাকার হাল এতটা খারাপ। আমেরিকার মসনদে বর্ষীয়ান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বসার পর থেকে মার্কিন শেয়ার চাঙ্গা হচ্ছে আর টাকার পতন দ্রুত হয়েছে। এর সরাসরি প্রভাব ভারতীয় বাণিজ্যে পড়বে বলে মনে করা হচ্ছে।

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...