Thursday, June 4, 2026

বেঙ্গালুরু যোগে লটারি জালিয়াতি, উদ্ধার ছাড়ালো তিন কোটি!

Date:

Share post:

লটারিতে প্রতারণার পরিমাণ শুক্রবার রাত পর্যন্ত ছাড়ালো তিন কোটি টাকা। যে স্যান্টিয়াগো মার্টিনের ইলেক্টোরাল বন্ডের (electoral bond scheme) টাকা এক সময় দেশের আলোচ্য বিষয় হয়ে উঠেছিল, সেই মার্টিন যোগেই রাজ্যের একাধিক সেল কোম্পানি থেকে টাকা উদ্ধারে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শহরের একাধিক জায়গায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান শেষ হয় শুক্রবার রাতে।

বেঙ্গালুরুর সংস্থা স্যান্টিয়াগো মার্টিনের (Santiago Martins) সূত্রে দেশের প্রায় ২০টি জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করে ইডি। চেন্নাই (Chennai) ও কলকাতাকে (Kolkata) এই তল্লাশির মূলকেন্দ্র হিসাবে এই সময়টিতে বিশেষভাবে বেছে নেওয়া হয়। দুই শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮ কোটি ৮০ লক্ষ টাকার কাছাকাছি। এর মধ্যে কলকাতার লেক মার্কেটের (Lake Market) আবাসন থেকে উদ্ধার হয় প্রায় তিন কোটি টাকা। অন্যদিকে বিমানবন্দরের কাছে মাইকেল নগরেও (Michael Nagar) শুক্রবার সন্ধ্যায় তল্লাশি শেষ হয়।

যদিও টাকা উদ্ধার প্রসঙ্গে ইডির তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। এই সূত্রে তল্লাশির পাশাপাশি শহরের দুই জায়গায় জিজ্ঞাসাবাদও চালায় কেন্দ্রীয় সংস্থা।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...