Tuesday, February 24, 2026

ভারত-ভুটান সীমান্ত জয়গাঁও-এ নৃশংস খুন শিক্ষক, জালে ৬ অভিযুক্ত

Date:

Share post:

ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁও (Jaygaon)-এর বড় মেছিয়া বস্তির একটি মাঠে সাত সকালে উদ্ধার এক শিক্ষকের রক্তাক্ত দেহ। নৃশংস ভাবে খুন করা হয়েছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ওই শিক্ষককে (Teacher)। গোপনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে দিয়েছে হামলাকারীরা। তদন্তে নেমে ইতিমধ্যে ৬ জন যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জয়গাও থানার পুলিশ (Police)।

শুক্রবার, সকালে মেছিয়া বস্তির ওই মাঠে জগিং করতে গিয়ে স্থানীয় কয়েকজন ওই শিক্ষকের (Teacher) রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শান্তাবীর লামা, বয়স ৩৫ বছর। তিনি আদতে দলসিংপাড়ার বাসিন্দা। বর্তমানে জয়গাঁর শুকরা জোতের কাছে একটি স্কুল ও একটি গির্জা নির্মাণ করে কয়েক বছর ধরে বসবাস করছিলেন। তাঁর স্ত্রী থাকতেন দলসিং পাড়ার বাড়িতে। এদিন সকালে স্কুলের কাছে মাঠে তাঁর দেহ উদ্ধার করা হয়। খুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জয়গাও থানার পুলিশ।

বিবাহিত হওয়া সত্ত্বেও দাম্পত্য অশান্তির কারণে স্ত্রীর সঙ্গে থাকতেন না শান্তাবীর। একটি চার্চও তৈরি করেন। সেখানেই থাকতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই শিক্ষক মদ্যপ ছিলেন। জুয়ার আসরেও নিয়মিত যাতায়াত ছিল তাঁর। টাকার অভাবে বন্ধক দিতে হয় গাড়িও। সম্পর্কের জটিলতা, নাকি ব্যক্তিগত আক্রোশে খুন- খতিয়ে দেখছে পুলিশ।








spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...