Saturday, May 16, 2026

মোদির আমলে ধর্মীয় মেরুকরণ তীব্র হয়েছে ভারতে, চাঞ্চল্যকর মর্কিন-রিপোর্টে অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি (BJP)। কিন্তু তারপরও শিক্ষা নেয়নি। বরং ভোটে হেরে ধর্মীয় মেরুকরণের (Religious polarization) সুর আরও চড়িয়েছে তারা। দেশে ধর্মীয় হিংসার বাড়বাড়ন্ত আশ্চর্যজনকভাবে বেড়েছে মোদি সরকারের (Narendra Modi) আমলে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন কংগ্রেসের একটি গবেষণাধর্মী প্রতিবেদনে। সেই রিপোর্টে স্পষ্ট করেই লেখা হয়েছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর ধর্মীয় হিংসা বর্তমানে চরমে উঠেছে ভারতে। সংখ্যালঘু (Minority) তথা মুসলিমদের (Muslim) উপর হিংসার ঘটনা সবথেকে বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস গত সপ্তাহে ‘ইন্ডিয়া : দ্য রিলিজিয়াস ফ্রিডম ইস্যুজ’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে ভারতে (India) কীভাবে সামাজিক ও ধর্মীয় বিভাজন বাড়ছে, তা তুলে ধরা হয়। এই রিপোর্টে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে মোদির সরকারের অস্বস্তি বাড়ে। এর আগেও একাধিক মার্কিন রিপোর্টে বিজেপি আমলে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করা হয়। আবারও মার্কিন কংগ্রেসের রিপোর্টে ভারতের ধর্মীয় হিংসার চিত্র তুলে ধরা হয়। বলা হয়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেওয়ার পর ভারতে হিন্দুত্ববাদ ও ধর্মীয় বিদ্বেষ আরও প্রকট হয়েছে। বেড়েছে সাম্প্রদায়িক হিংসার ঘটনা। ধর্মনিরপেক্ষ ভারতে ধর্মীয় মেরুকরণের ছবি ফুটে উঠেছে। যে ভারত সহিষ্ণুতার পীঠস্থান ছিল, সেখানে এখন বিরাজ করছে ধর্মীয় অসহিষ্ণুতা আর সামাজিক বৈষম্য। দেশে উগ্র হিন্দুত্ববাদী শক্তিগুলির হাত শক্ত হচ্ছে ক্রমশ। সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার খর্ব করা হচ্ছে। আর তাতে প্রভাবিত হচ্ছে ভারতের বিদেশনীতিও। স্বদেশেই পাশাপাশি বিদেশেও সমালোচিত হচ্ছে মোদি সরকার। ২০২৪-এর নির্বাচনে ভারতের বহুদলীয় গণতন্ত্র জয়ী হলেও স্বৈরাচারের ঝুঁকি নির্মূল হয়নি। মার্কিন রিপোর্টেও প্রকাশ পেয়েছে সেই অস্তির চিত্র।

আরও পড়ুন- অশান্ত মণিপুরে টার্গেট মুখ্যমন্ত্রী! কার্ফুর মধ্যেই দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা জনতার

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...