Thursday, May 14, 2026

রিজেন্ট পার্কে গোষ্ঠী সংঘর্ষে আহত পুলিশ, আটক ৩

Date:

Share post:

কলকাতায় আক্রান্ত পুলিশ! শনিবার রিজেন্ট পার্ক থানা (Regent Park Police Station)এলাকায় মালঞ্চ মোড়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন বাধা দিতে গিয়ে মার খেতে হল পুলিশের ট্র্যাফিক গার্ডের সহকারী ওসিকে। আহত অবস্থায় তাঁকে রাতেই এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)নিয়ে যাওয়া হয়। আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। শনিবার বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ঝামেলার জেরে রাস্তায় যান চলাচলেও সমস্যা হয়। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উল্টে তাঁর উপরেই চড়াও হন অভিযুক্তরা, রাস্তায় ফেলে পুলিশকে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...