Tuesday, June 9, 2026

কিউইদের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে মহাকালেশ্বর মন্দিরে কোহলি 

Date:

Share post:

শিব দরবারে কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের (Ind vs NZ third ODI) আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে হাজির ক্রিকেট রাজামশাই। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahalaleswar Temple) উপস্থিত হয়ে বিরাট কোহলিকে বলতে শোনা গেল, ‘জয় শ্রীমহাকাল।’ ভিডিও ভাইরাল মুহূর্তেই।

টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে এইমুহুর্তে শুধু একদিনের ম্যাচে মনোনিবেশ করছেন ‘চিকু’। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই দারুণ ফর্মে রয়েছেন। ইন্দোরের ম্যাচেও তাঁর বড় রানের ব্যাপারে আশাবাদী দল। আত্মবিশ্বাসী ‘চেজ মাস্টার’ অবশ্য এত কিছু নিয়ে ভাবছেন না। তাঁর লক্ষ্য ক্রিকেট উপভোগ করা। তাই খোশমেজাজে দেশের জার্সি গায়ে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ায় প্রস্তুতিতে কোনও খামতি নেই। তার সঙ্গে বিশ্বকাপজয়ী ক্রিকেটারের আধ্যাত্মিক ভক্তিও চোখে পড়ার মতো। বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরে পূজারীদের সঙ্গে প্রবেশ করেন বিরাট (VK)। কপালে হলুদ প্রলেপ।ভস্মারতির সময় তাঁর সঙ্গে ছিলেন সতীর্থ কুলদীপ যাদবও। মন্দিরের ভজনেও অংশ নেন দুই ক্রিকেটার। গত ম্যাচে হেরে যাওয়ায় সিরিজের ফলাফল এখন ১-১। ফলে ইন্দোরের ম্যাচই নির্ণায়ক। তাই সেই ফাইনালের আগে ভক্তিতেই শক্তির আস্থা ১৮ নম্বর জার্সির মালিকের।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...