Thursday, May 14, 2026

স্বল্প সময়েই নিয়ন্ত্রণে অ্যাক্রোপলিস মলের আগুন, ফের স্বাভাবিক ছন্দে শপিং মল

Date:

Share post:

স্বপ্ল সময়েই নিয়ন্ত্রণে কসবার অ্যাক্রোপলিস মলের (Acropolis Mall) আগুন। সোমবার মলের ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে। জানা গিয়েছে, সেই দোকানের রান্নার জায়গা থেকে আগুন ছড়ায়। তবে কিছু ক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ ফুড কোর্টের একটি খাবারের দোকানে রান্নার জায়গায় আচমকাই আগুন লেগে যায়। তবে আগুন ছড়ানোর আগেই নেভানোর জন্য তৎপর হন দোকানের কর্মীরা। মলের অন্যান্য কর্মীও আসেন ঘটনাস্থলে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

মলের জনসংযোগ আধিকারিক অভিষেক পাল জানিয়েছেন, ওই দোকানে রান্না করার সময় তেল লিক করে আগুন লাগে। তবে মল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরই শপিং মল (Acropolis Mall) খুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত জুন মাসে অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল। ফুড কোর্ট থেকেই আগুন ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছেছিল ঘটনাস্থলে। দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে শপিং মলের বিস্তর ক্ষতি হয়। পুরো শপিং মলকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাখা হয়েছিল। উঠেছিল মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...