Wednesday, June 3, 2026

নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনে তদন্তের আর্জি খারিজ, মামলাকারীকে ‘উপদেশ’ সুপ্রিম বিচারপতির

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচনে নতুন করে তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার এক মামলার শুনানিতে বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে সব রোগের ওষুধ নেই। এই মর্মে মামলাকারীকে তীব্র ভর্ৎসনাও করেন বিচারপতি।

পানি মোহন্ত নামে জনৈক ব্যক্তি সম্প্রতি সুপ্রিম কোর্টে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subash Chandra Bose) ও আজাদ হিন্দ ফৌজ (Azad Hind Fauj) সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি আবেদন করেন, আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর নিরুদ্দেশ নিয়ে সুস্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি। বিমান দুর্ঘটনার পর তিনি কোথায় অন্তর্ধান হয়ে গেলেন, সেই রহস্যের উন্নতি হয়নি আজও। ফলে এই রহস্যের উদঘাটন করতে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক। আজাদ হিন্দ ফৌজের জন্যই যে ভারত স্বাধীনতা পেয়েছে, অবিলম্বে সরকারকে তা ঘোষণা করার নির্দেশ দেওয়া হোক বলেও সুপ্রিম কোর্টে আর্জি জানান ওই মামলাকারী।

সোমবার এই মামলা পত্রপাঠ খারিজ করে দেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সূর্যকান্ত হামলাকারীকে ভর্ৎসনা করে জানান, আপনার এই বিষয়ে উপযুক্ত জায়গায় যাওয়া উচিত। নেতাজির অন্তর্ধান রহস্যের প্রথম তদন্ত কমিটি ঠিক ছিল নাকি দ্বিতীয় ঠিক ছিল, তা সুপ্রিম কোর্ট বলতে পারে না। তার কারণ সুপ্রিম কোর্ট (Supreme Court) সব বিষয়ে বিশেষজ্ঞ নয়। আর সবথেকে বড় কথা সরকার চালানো আদালতের কাজ নয়। বিচারপতি এ বিষয়ে আরও পরামর্শ দেন, আপনি নিজে তো রাজনৈতিক নেতা। নিজের দলকে বলুন এই ইস্যুতে সরব হতে। সুপ্রিম কোর্টে সব রোগের ওষুধ নেই। এই পরামর্শ দিয়ে তিনি মামলাটি খারিজ করে দেন।

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...