Tuesday, June 23, 2026

পাক বাহিনীর হাত থেকে ভারতীয় মৎস্যজীবীদের উদ্ধার

Date:

Share post:

ভারতীয় মৎস্যজীবীদের উদ্ধার করল উপকূলরক্ষা বাহিনী। রবিবার বিকেলে ৭ ভারতীয় মৎস্যজীবীকে বন্দি করেছিল পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। তাঁদের উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষা বাহিনী।

১৭ নভেম্বর দুপুর ৩টে নাগাদ ভারতীয় মৎস্যজীবীদের নৌকা ‘কাল ভৈরব’ আরব সাগরের নো ফিশিং জোন পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে। ভারতীয় জলসীমা থেকেই তাঁদের আটক করে পাক বাহিনী। এরপর বন্দি মৎস্যজীবীদের একজন একজন দ্রুত রেডিও বার্তায় খবর পাঠায় ভারতীয় বাহিনীর বোটে। তৎক্ষণাৎ পাকিস্তানের বোটটির পিছু নেয় ভারতের উপকূরক্ষা বাহিনী। ওই বোট আটকে ৭ মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কাল ভৈরব বোটটি।

আরও পড়ুন- প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেবশর্মা, অভিনেত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী


Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...