Thursday, May 14, 2026

সেনার অতিসক্রিয়তা! সময় বেধে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কদের

Date:

Share post:

মনিপুরে বাড়তে থাকা সন্ত্রাসের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) সংসারে ভাঙনের আওয়াজ স্পষ্ট। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বিজেপি ও এনডিএ (NDA) বিধায়করা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রের সরকার দ্রুত ব্যবস্থা না নিলে তারাই জনগণের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পথ নির্ণয় করবেন। সেই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তাকেই দায়ী করলেন তাঁরা।

একবার মেইতি (Meitei) জনজাতির হামলা, তার পাল্টা কুকি (Kuki) জনজাতির হামলা। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর হাতে ১০ কুকি জনজাতির যুবকের মৃত্যু গোটা ঘটনায় আগুনে ঘি ঢেলেছে, সোমবারের মুখ্যমন্ত্রী বৈঠকে দাবি বৈঠকে উপস্থিত ২৭ বিধায়কের। এর ফলেই কুকিরা মেইতি জনজাতির তিন মহিলা ও তিন শিশুকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে, দাবি বিধায়কদের। সোমবারের বৈঠকে দাবি করা হয় কুকি জনজাতিকে ‘বেআইনি সংগঠন’ (unlawful organisation) সাতদিনের মধ্যে ঘোষণা করার। তবে আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে এনডিএ জোটের ১১ বিধায়ক কোনও কারণ না দেখিয়েই অনুপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন রাজ্যের মন্ত্রীও ছিলেন। পাঁচজন যোগ দেননি অসুস্থতার কারণে।

বৈঠকে নীতি প্রণয়ন, আফস্পা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে ফের কেন্দ্রকে এই আফস্পা (AFSPA) প্রয়োগ নিয়ে বিবেচনার দাবি জানান তাঁরা। কার্যত ইম্ফল উপত্যকায় বিজেপি বিধায়করা আক্রান্ত হওয়ার পর বেশি সক্রিয় হচ্ছেন এনডিএ (NDA) বিধায়করা। সোমবারও এক বিজেপি বিধায়কের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকি দেখা যায় রাজ্যের বিধায়ক, মন্ত্রীরা নিজেদের বাড়িতেই বাঙ্কার তৈরি করে অস্ত্র মজুত করছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকে এনডিএ (NDA) বিধায়করা কেন্দ্রকে সাতদিন সময় বেঁধে দিয়ে তাঁদের দাবি মানার কথা জানায়। মানা না হলে এনডিএ (NDA) বিধায়করা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেন।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...