Thursday, May 7, 2026

দাম নিয়ন্ত্রণে মানিকতলা বাজারে টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Date:

Share post:

কলকাতার বাজারে হানা দিল টাস্ক ফোর্স। সবজি, আনাজপাতি, মাছ, মাংস – বাজারের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কোনওভাবেই এই দাম কমছিল না। বরং নিত্যদিন দাম বেড়ে চলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দাম কমাতে কলকাতার বাজারে টাস্ক ফোর্স সদস্যরা৷মঙ্গলবার সকালে মানিকতলা বাজার ঘুরে দেখলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।এদিন বাজারে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা মনে করিয়ে দেওয়া হয় বিক্রেতাদের।

এটা প্রত্যেক বছরের চিত্র।উৎসবের মরসুম শেষ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জিনিসপত্রের দাম।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই দাম বাড়া নিয়ে উদ্বিগ্ন। দাম নাগালে রাখতে সে কারণেই এদিন সকালে মানিকতলা বাজারে হানা দেয় টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। যে জিনিসের দাম বেশি, সে বিষয়ে রীতিমতো সতর্ক করা হয় বিক্রেতাদের। কেন দাম বেশি, সে কথাও জানার চেষ্টা করেন তারা। বিক্রেতারা জানান, জোগান কম থাকায় দাম একটু বেশি। কিন্তু তাদেরও যে বেশি দামে জিনিস কিনতে হচ্ছে সে কথাও জানান তারা। এক শ্রেণির ফোড়ে মাঝখান দিয়ে টাকা কামাচ্ছে বলে অভিযোগ করেন তারা।টাস্ক ফোর্সের সদস্যরা দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...