Saturday, May 16, 2026

মোমবাতি মিছিল শেষে ‘ঘুমকাতুরে’ বাঙালিকে কটাক্ষ, কমেডিয়ানের মন্তব্যে নেটপাড়ায় নিন্দার ঝড়

Date:

Share post:

রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রতিযোগিদের নানা মুহূর্ত খুব দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়। গান, নাচ কিংবা কমেডি অনুষ্ঠানে অনেকেই এমন মন্তব্য করে থাকেন যা নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সম্প্রতি এক বাঙালি মহিলা প্রতিযোগী (Bengali Contestant) ইন্ডিয়াস গট ট্যালেন্ট (India’s Got Talent) শোতে মজার ছলে বারবার বেফাঁস মন্তব্য করে কখনও বাঙালি জাতি, আবার কখনও বিশেষ ব্যক্তিত্বকে টেনে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন। বিশেষ করে আর জি কর (RG Kar Medical College and Hospital case) প্রসঙ্গের নাম উল্লেখ না করে যেভাবে তার তির্যক ব্যাখ্যায় বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্যকে অপমান করেছেন তিনি তাতে ফুঁসছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক বাঙালি মহিলা প্রতিযোগিতার মাঝে বাঙালিয়ানার নানা বৈশিষ্ট্যকে তুলে ধরতে গিয়ে বলেন, ‘সমস্যা হল বাঙালি হয়ে বিহারে বড় হওয়ার দরুন দেখেছি কোনও সমস্যা হলেই বাঙালিরা ঘুমিয়ে পড়ে আর বিহারীরা জেগে ওঠে। এখানে কোনও বাঙালি আছে? ঘুমাচ্ছে। না, এমন নয় মোমবাতি মিছিল করে ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো!’ ব্যাস এইটুকুতেই বোঝা গেছে যে তিনি আরজিকরের প্রতিবাদকে কটাক্ষ করেছেন। রেগে লাল নেটপাড়া। এখানেই শেষ নয়, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) অবসাদে চলে যাওয়া নিয়েও ব্যঙ্গ করেছেন।অভিনেত্রীর সদ্য মা হওয়ার প্রসঙ্গে টেনে বলছেন, ‘এবার উনি বুঝতে পারছেন আসলে ডিপ্রেশন কেমন হয়?’ এরপর ফের তিনি বলেন, ‘আমি ব্রেকআপ ঘটিত ডিপ্রেশনের কথা বলছি না। সেটাকে ইনসাল্ট করছি না। নাকি সেটাই করছি?’ এটা বলার পর আবার সকলে হেসে ওঠেন। এই তালিকায় শোতে উপস্থিত দর্শক থেকে বিচারক প্রত্যেকে ছিলেন। এরপরই সমালোচনার ঝড় সর্বত্র। এই ধরনের অসংবেদনশীল কথাবার্তা মোটেই ভাল চোখে দেখছেন না সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘এরা হচ্ছে সেই ধরনের মানুষ যারা তাদের অন্য জাতের শাশুড়ির সামনে ভালো সাজার জন্য নিজের মাকে নিয়ে মজা করে। তারপর গিয়ে সব দিক থেকেই কথা শোনে।’ সবমিলিয়ে বাঙালি প্রতিযোগীর বক্তব্য ঘিরে রীতিমতো হইচই পড়ে গেছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...