Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া। সেই অলরাউন্ডার এখন আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে শীর্ষে। টপকে গেলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং নেপালের দীপেন্দ্র সিংহ আইরিকে। ব্যাটারদের তালিকায় টি-টোয়েন্টিতে প্রথম দশে ঢুকে পড়েছেন ভারতের তিলক বর্মা।

২) চোট সারিয়ে দেশ থেকে ফিরে অনুশীলনে যোগ দিলেন হেক্টর ইয়ুস্তে। মহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বির আগে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দ্রুত ভারতে আসতে পারেন। অবশেষে ইস্টবেঙ্গলের অনুশীলনের ফেরায় লাল-হলুদের রক্ষণ নিয়ে চিন্তা কিছুটা হলেও কমেছে।

৩) ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় শুরু হচ্ছে শুক্রবার থেকে। প্রথম টেস্ট পারথে। কিন্তু সেখানে হঠাৎ বৃষ্টি নেমেছে। ভারতীয় দলের জন্য এই বৃষ্টি কতটা সুখের? এই সময় বৃষ্টি অবাক করে দিয়েছে পারথের পিচ প্রস্তুতকারক আইজাক ম্যাকডোনাল্ডকে। সমস্যা তৈরি হয়েছে পিচ প্রস্তুতিতেও।

৪) ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন রাহুল টোডি। সেই সঙ্গে ইস্তফা দিলেন সহ-সভাপতি তমাল ঘোষও। তাঁদের সংস্থা শ্রাচী গ্রুপ এখন মহমেডানের বিনিয়োগকারী। সেই কারণেই ইস্টবেঙ্গল থেকে পদত্যাগ করলেন তাঁরা।

৫) গত বছর সন্তোষ ট্রফির মূলপর্বে উঠতে পারেনি বাংলা। এবার আর সেই আক্ষেপ থাকল না। বুধবার কল্যাণী স্টেডিয়ামে বিহারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সন্তোষের মূলপর্বে খেলা নিশ্চিত করল বাংলা।

 আরও পড়ুন-  Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...