Friday, June 26, 2026

আগামিকাল থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি, তার আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ দ্রাবিড়ের

Date:

Share post:

শুক্রবার থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফি। ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। তার আগে ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, ভারত কি তিনে তাঁর বা চেতেশ্বর পূজারার মতো কাউকে মিস করছে? জবাবে দ্রাবিড় বলেন, শুভমন গিল দারুন ক্রিকেটার। শেষবার অস্ট্রেলিয়ায় অনেক সাফল্য পেয়েছে। সবাই ঋষভের ৮৯ রানের ইনিংসের কথা বলে। ঠিকই বলে। কিন্তু শুভমনও পঞ্চম দিন ৯১ রান করে খেলাটা তৈরি করে দিয়েছিল। শুভমন ভাল ক্রিকেটার। শিখছে। ও একটু অন্যরকম ব্যাট করে। অনেকটা আমার আর পূজারার মতো।

২০০৩-’০৪-এর অস্ট্রেলিয়া সফরে দ্রাবিড় ১২৪ ব্যাটিং গড় রেখেছিলেন। ২০১৮-১৯-এ ভারতের অস্ট্রেলিয়ায় প্রথম সিরিজ জয়ে পূজারার অনেক অবদান ছিল। সেবার তাঁর ব্যাটিং গড় ছিল ৭৪। একটি ক্রিকেট ওয়েবসাইটে এই নিয়ে দ্রাবিড় বলেছেন,এই সিরিজে ভারতকে সাফল্য পেতে হলে টপ অর্ডারে এক-দু’জনকে রান করতে হবে। দ্রাবিড়ের কথায়, উপরের দিকের ব্যাটারদের রান করাটা খুব জরুরি। প্রথম চারের মধ্যে অন্তত দু’জন রান করুক। দ্রাবিড় আরও বলেন, কোকাবুরা বলে প্রথম কয়েকটা ওভার কাটিয়ে দিতে পারলে আর সমস্যা নেই। ভারতীয় টপ অর্ডার প্রথম দিকের চাপ নিতে পারলে নিচের দিকের ব্যাটাররা তার সুবিধা নিতে পারবে। পারথে প্রথম টেস্টে ভারত রোহিত ও শুভমনকে পাবে না। ফলে বিরাট, যশস্বী, ঋষভদের উপর চাপ এসে পড়বে। দ্রাবিড় বলেছেন, টপ অর্ডারকে রান করতেই হবে। তাহলে সুবিধা পাবে ভারত।

সদ্য দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে টিম ইন্ডিয়া। ব্যাটিং ব্যর্থতার কারণেই কিউইদের কাছে সিরিজ হারে ভারতীয় দল। তাই বর্ডার-গাভাস্কর ট্রফি জিততে গেলে ব্যাটিং যে ভালো করতে হবে , তা ভালোই জানেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজে কি দেখা যাবে শামিকে ? মুখ খুললেন বুমরাহ


Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...