Thursday, May 14, 2026

আগামিকাল থেকে শুরু আইলিগ, সম্প্রচারে শ্রাচী, চোখ থাকুক SSEN অ্যাপে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরই শুরু ২০২৪-২৫ আইলিগ । প্রথম ম্যাচে মুখোমুখি গোকুলাম কেরালা এবং শ্রীনিধি ডেকান । আর এই ম্যাচ দেখা যাবে SSEN অ্যাপে। যা শ্রাচী গ্রুপ। সদ্য প্রকাশিত SSEN অ্যাপে আইলিগের খেলাগুলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রাচী। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়ে দেয় SSEN।

প্রসঙ্গত ,গত রবিবার ফেডারেশনের তরফে শ্রাচী গ্রুপকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা সম্প্রচারের বরাত পেয়েছে। মূলত অনলাইনে খেলা সম্প্রচারের জন্য বিড করেছিল তারা। ফেডারেশনের তরফেও এও জানিয়ে দেওয়া হয়ে শ্রাচী নিয়ম মাফিক বিড করেছিল। বেশ কয়েকদিন ধরেই আইলিগের সম্প্রচার নিয়ে চলছে জটিলতা। গত সোমবার এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কথা বলেন লিগের ১২টি ক্লাবের কর্তারা। এরপরেই সমস্যার সমাধান হয় বলে খবর।

প্রসঙ্গত, প্রথমবার সম্প্রচারের স্বত্বের জন্য টেন্ডার ডেকে প্রত্যাহার করেছিল AIFF। এরপর দ্বিতীয়বার যখন ফেডারেশনের তরফে টেন্ডার ডাকা হয় তখন শুধুমাত্র শ্রাচীই বিড করেছিল। একক হওয়ায় শেষ পর্যন্ত সম্প্রচারের বরাত পায় শ্রাচী। আর এরপরই শ্রাচী ম্যাচ সম্প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে নিজেরা একটি অ্যাপকে সামনে আনে। SSEN নামে সেই অ্যাপের মাধ্যমে এবারের আই লিগ সম্প্রচার করবে শ্রাচী।

বেশ কয়েকদিন ধরেই আইলিগ সম্প্রচার নিয়ে চলছিল বিতর্ক। আই লিগের ক্লাবগুলির বক্তব্য ছিল, সোনিতে খেলা দেখালে তবেই তারা টুর্নামেন্টে অংশ নেবে। তাদের তরফে বলা হয়, ইতিমধ্যেই সোনিতে লিগ সম্প্রচার করা হবে বলে স্পনসরশিপের জন্য কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে রাখা হয়েছিল। এখন যদি তা না হয় তবে কমিটমেন্ট সমস্যায় পড়তে হবে তাদের। এরপরই ক্লাব-জোটের সঙ্গে আলোচনায় বসে ফেডারেশন।

আরও পড়ুন- ‘বিরাট জানে ওর কি করতে হবে’, কিছু শেখানোর নেই’, অজিদের বিরুদ্ধে নামার আগে বললেন বুমরাহ

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...