Thursday, May 14, 2026

মহিলা কর্মীকে কুপ্রস্তাব-নিগ্রহের অভিযোগ সিপিআইএম নেতার বিরুদ্ধে

Date:

Share post:

চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলার বিলকান্দা এরিয়া কমিটির সিপিআইএম নেতা অসীম সাহার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বিলকান্দা অঞ্চলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সঙ্গে যুক্ত থাকা এক মহিলার সঙ্গে বেশ কয়েক মাস ধরে অশালীন আচরণ করে চলছিলেন বলে অভিযোগ বিলকান্দা অঞ্চলের সিপিআইএম নেতা অসীম সাহার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বিলকান্দা অঞ্চলে সিপিএম মহিলা কর্মীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অশালীন আচরণ করে চলেছেন বিলকান্দা অঞ্চলের সিপিআইএম নেতা অসীম সাহা। দীর্ঘদিন ধরে ওই মহিলাকে রাত্রিবেলা অশালীন মেসেজ করতেন তিনি। এমনকি পার্টির মিছিলে নিয়ে যাওয়ার নাম করে ক্যাফেতে গিয়েও তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ।

অবশেষে বাধ্য হয়ে পার্টির মহিলা কর্মী বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদকের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পত্র প্রত্যাহার করার জন্যও তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই মহিলা কর্মী।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...