Friday, May 15, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া । প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। অজিদের বিরুদ্ধে আশাবাদী বুমরাহ।

২) পারথে নামার আগে মহম্মদ শামিকে নিয়ে মুখ খুললেন যশপ্রীত বুমরাহ। রঞ্জিট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নিয়েছেন ৭ উইকেট । এরপরই অস্ট্রেলিয়া সফরে শামির যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। আর এই নিয়ে এবার মুখ খুললেন বুমরাহ। বললেন, দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে।

৩) সামনেই আইপিএল-এর মেগা নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আসর। তার আগে সরগোল পরে গেল ক্রিকেট দুনিয়ায়। এই নিলামের আগে ভারতীয় তারকা পেসারকে নিয়ে এক ভবিষ্যদ্বাণী করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। যার এবার পালটা দিলেন শামি।

৪) আজ থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। তার আগে ভারতীয় দলের বিরুদ্ধে দু’ভাবেই মত প্রকাশ করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে যেমন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন তিনি। তেমনই সমীহ করেছেন কামিন্স।

৫) আজ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজে নামার আগে আলোচনায় বিরাট কোহলির পারফরম্যান্স। দীর্ঘদিন ধরে শতরানে দেখা নেই কোহলির ব্যাটে। যদিও অজিদের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে ভাবছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরাহ। বললেন, ” কোহলির মতো ক্রিকেটারকে নতুন করে কিছু শেখানোর দরকার নেই।

আরও পড়ুন- আগামিকাল থেকে শুরু আইলিগ, সম্প্রচারে শ্রাচী, চোখ থাকুক SSEN অ্যাপে

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...