Thursday, May 14, 2026

রাজ্যে উত্তর থেকে দক্ষিণে শীতের আমেজ, সাগরে তৈরি ঘূর্ণাবর্ত!

Date:

Share post:

জাঁকিয়ে শীত (Winter) না পড়লেও রাজ্যজুড়ে সর্বত্র ঠান্ডা ঠান্ডা অনুভূতি। আপাতত বৃষ্টির (Rain) কোন সম্ভাবনা নেই। পশ্চিমের জেলায় পারদ পতন অব্যাহত। কলকাতাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। এর মাঝেই সাগরে আবার নিম্নচাপের ভ্রুকুটি। যদিও বাংলায় এর কোনও প্রভাব নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কিন্তু নিম্নচাপ ঘূর্ণিঝড় হয়ে উঠতে পারে কিনা সে দিকে নজর থাকবে।

দক্ষিণ বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের দক্ষিণবঙ্গে (South Bengal) সরাসরি প্রভাব না থাকায় আগামী কয়েক দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। ভোরের দিকে এবং রাতে শীতের স্পেল চলবে। বেলা বাড়লে খানিকটা গরম অনুভুতি হতে পারে। কুয়াশার দাপট আগামী চার-পাঁচ দিন বজায় থাকবে। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। পশ্চিমে ১৫ ডিগ্রির নীচেই থাকবে তাপমাত্রা।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...