Sunday, March 22, 2026

রাজধর্ম পালন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পাচারের দায়ে গ্রে.ফতার ২ তৃণমূল নেতা

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই রাজধর্ম পালনের তৎপর হল পুলিশ। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অপরাধ করলে কাউকে রেয়াত নয়, পুলিশকে রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর সেই নির্দেশের ১২ ঘণ্টার মধ্যেই দুর্গাপুরে লোহা বাজারের দায়ে এক প্রাক্তন কাউন্সিলর এবং আর এক প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে গ্রেফতার করল পুলিশ। উভয়ের বিরুদ্ধেই লোহার অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন পুলিশকে। প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। নিচুতলার অনেক পুলিশ কর্মী সিআইএসএফের সঙ্গে হাত মিলিয়ে পাচারে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আবার অনেক তৃণমূল নেতাও যে এই কাণ্ডে জড়িত রয়েছেন, তাও তিনি খোলসা করে দেন। পুলিশকে বলেন, অবিলম্বে ব্যবস্থা নিতে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পেয়ে রাতেই আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সাসপেন্ড করেন বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। আর শুক্রবার সকালেই লোহা পাচারের অভিযোগে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী এবং প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী রিন্টু পাঁজা। রিন্টু বর্তমানে তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ সভাপতি। বৃহস্পতিবার রাতেই তাদের ডেকে পাঠানো হয়েছিল কোকওভেন থানায়। রাতভর জেরা করে শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। সকালে তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর থানায়।

এদিনই তাদের দুর্গাপুর আদালতে তুলে দুজনকেই হেফাজতে নিয়ার আবেদন করে পুলিশ। এরপর দুই তৃণমূল নেতাকে জেরা করতে পারে সিআইডি।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

Related articles

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...