Saturday, March 14, 2026

গরিবের বোঝা কমাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ প্রয়োজন, কেন্দ্রের বিরোধিতায় আরবিআই

Date:

Share post:

মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের ঠান্ডা লড়াই প্রকাশ্যেই তীব্রতর হচ্ছে। সরকার দাবি করছে, মূল্যবৃদ্ধি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এবং এর সঙ্গে আর্থিক গতি বা রেপো রেটের সম্পর্ক নেই। কিন্তু এই ফর্মুলা মানতে নারাজ আরবিআই। দ্ব্যর্থহীন ভাষায় সরকারের দাবির বিরোধিতা করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়ে দিলেন, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাই অর্থনীতির গতিবৃদ্ধির প্রধান দাওয়াই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এলে মানুষ সঞ্চয় করতে পারবে। আর হাতে টাকার জোগান থাকলে বাড়বে ক্রয়ক্ষমতা। একমাত্র তাহলেই অর্থনীতি এবং বাজার গতি পাবে।এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদরাও।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাঙ্ক সম্মেলনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবিআই গভর্নর। সেখানেই তিনি বার্তা দিয়ে জানিয়েছেন, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাই অর্থনীতির গতিবৃদ্ধির মূল দাওয়াই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এলে মানুষ সঞ্চয় করতে পারবে। আর হাতে টাকার জোগান থাকলে বাড়বে ক্রয়ক্ষমতা। একমাত্র তাহলেই অর্থনীতি এবং বাজার গতি পাবে। এতে বলা যায় কেন্দ্রকে আরও একবার খোঁচা দিলেন আরবিআই গভর্নর।

লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মোদি সরকার ব্যার্থ।আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের বক্তব্য সঠিক। তৃণমূল কংগ্রেস সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে নোটিশ দিয়েছে। আমি ফের আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনে নোটিশ দেব।লোকসভার তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে এই কেন্দ্রীয় সরকার গা করে না। কারণ এই সরকার ক্ষেত মজুর কৃষকদের পক্ষে নয় পুজিপতিদের সাহায্য  করে। এই সরকার গরিব,মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের জন্য নয় মুষ্টিমেয় শিল্পপতি ও পুজিপতিদের জন্যই কাজ করছে।

শক্তিকান্ত দাস সরাসরি মূল্যবৃদ্ধিকে স্থিতিশীল রাখতেই বলেছেন। তাহলেই গরিবের বোঝা কমবে। মূল্যবৃদ্ধির হার অগ্রাহ্য করলে আবার সব হিসেবে গোলমাল হবে। আর্থিক বৃদ্ধির হার নিয়ে গভর্নর সন্তুষ্ট হলেও বর্তমানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি তাঁকে উদ্বেগেই রেখেছে। আরবিআই গভর্নরের সাফ কথা, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অবিলম্বে ৫ শতাংশের নীচে নামাতেই হবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...