Monday, May 18, 2026

এসি কোচের বাঙ্ক থেকে নেমে এলো সাপ! আতঙ্কে হুড়োহুড়ি জনশতাব্দী এক্সপ্রেসে

Date:

Share post:

প্রায় প্লেনের মত পয়সা খরচ করে যে ট্রেনে যাতায়াত করছেন রেলযাত্রীরা সেই ট্রেনের কোচেই দেখা যাচ্ছে সাপ। এক মাসের মধ্যে দুবার এমন ঘটনা মধ্যপ্রদেশের ট্রেনে। এবার ভোপাল-জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেসের (Jan Shatabdi Express) কামরায় লাগেজ বাঙ্ক (luggage bunk) থেকে নেমে এলো সাপ। ঘটনার কথা স্বীকার করতে গিয়ে রেল কর্তৃপক্ষ মেনে নিয়েছে ট্রেনের ইয়ার্ডগুলি (yard) জঙ্গলে ভর্তি। যদিও তারা আবার চক্রান্তের দাবিও করেছেন।

মাস পাঁচেক আগে জনশতাব্দী এক্সপ্রেসের সওয়ার হতে দেখা গিয়েছিল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে (Shivraj Singh Chouhan)। এবার সেই জনশতাব্দী এক্সপ্রেসেরই বাঙ্কে দেখা গেল সাপ। বুধবার রাতে ট্রেন জব্বলপুর (Jabbalpur) থেকে ভোপাল (Bhopal) যাওয়ার সময় নরসিংহপুর স্টেশনের কাছে হঠাৎ এসি কোচের যাত্রীরা সাপটি (snake) দেখতে পান। দ্রুত সিট ছাড়েন সংলগ্ন সিটের যাত্রীরা। রেল কর্তৃপক্ষ তাঁদের অন্য কোচে বসানোর ব্যবস্থা করে এবং ট্রেনটি জরুরি ভিত্তিতে দাঁড় করানো হয়।

এরপর রেলের পক্ষ থেকে কোচ পরিষ্কার করে সাপটি বের করার ব্যবস্থা করা হয়। কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না রেল যাত্রীদের মধ্যে। সেপ্টেম্বরেই জব্বলপুর-মুম্বাই গরিব রথের (Garib Rath) এসি কামরায় পাঁচ ফুট লম্বা একটি সাপ পাওয়া গিয়েছিল। রেল কর্তৃপক্ষের সাফাই রেল ইয়ার্ডগুলি (yard) জঙ্গলে ভরে থাকে, ফলে সাপ (snake) ঢোকার মতো ঘটনা ঘটছে। কার্যত রেল নিজেই স্বীকার করে নিচ্ছে তাদের পরিকাঠামো দেখভালের লোক নেই। তারপরেও সেন্ট্রাল রেলওয়ের (Central Railway) জনসংযোগ আধিকারিকের (PRO) দাবি এই ঘটনার পিছনে চক্রান্ত থাকতে পারে।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...