Monday, June 8, 2026

R G Kar: আন্দোলনের মুখ এখন বিজ্ঞাপনের মডেল! বিতর্কের জবাবে কিঞ্জলের সাফাই “আমি অভিনেতাও”

Date:

Share post:

অভয়ার বিচারের দাবিতে সরব হওয়া জুনিয়র ডক্টর ফ্রন্টের (WBJDF) অন্যতম মুখ কিঞ্জল নন্দ (Kinjal Nanda) এবার স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনের মুখ। মানুষকে উৎসবে না যেতে বলা আন্দোলনকারীদের নিজেদের জীবন বইছে স্বাভাবিক ছন্দে। যা দেখে অগ্নিশর্মা নেটিজেনদের একাংশ। এর জেরে স্যোশাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সাফাই দিতে কিঞ্জলের বক্তব্য, “যাঁরা ধিক্কার জানাচ্ছেন তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি আমি অভিনেতাও।“ এখানেই প্রশ্ন উঠছে, আপনারা যদি নিজেদের সব সত্ত্বা বজায় রাখতে পারেন, তাহলে বাংলার মানুষকে উৎসব পালন থেকে সরিয়ে রাখতে খেপিয়ে ছিলেন কেন!

আর জি কর কাণ্ডের (R G Kar) প্রতিবাদ-আন্দোলনের প্রথম থেকেই সামনে সারিতে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাদের হয়ে গলা ফাটিয়েছেন কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। সিনেমা বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের পরিচিত মুখ কিঞ্জল। আন্দোলন নিয়ে কথা বলতে তাঁকেই বেশি দেখা গিয়েছে সংবাদ মাধ্যমের সামনে। আবার তার মধ্যেই নিজের ওয়েব সিরিজের প্রচারও করেছেন। সম্প্রতি এক স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে। বিজ্ঞাপন ভাইরাল হয়েছে দ্রুত। আর তার পরেই তীব্র আক্রমণের মুখে আর জি কর আন্দোলনের প্রতিবাদী চিকিৎসক। অভয়ার আবেগকে সামনে রেখে নিজেকে ‘ব্র্যান্ড’ হিসেবে তুলে ধরার অভিযোগও উঠেছে কিঞ্জলের বিরুদ্ধে। এমনকী, ‘মৌত কা সওদাগর’ বলে কটাক্ষ করেছেন অনেকে।

আরও খবর: আবাস-লক্ষ্মীর ভাণ্ডার-কৃষক বন্ধু, তিন অস্ত্রেই কেন্দ্রকে বঞ্চনার জবাব দিচ্ছে তৃণমূল

নিজের কাজের সপক্ষে কিঞ্জলে মন্তব্য, “যাঁরা আক্রমণ করছেন, তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি একজন অভিনেতাও। সেইজন্যই আমাকে বিজ্ঞাপনের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁদের যুক্তি যদি মেনে নিতে হয়, তাহলে কি অভিনয় করব না?” একই সঙ্গে কিঞ্জলের সংযোজন, “অভিনয় বা মডেলিং করছি মানে, মূল আন্দোলন থেকে সরে এসেছি তা নয়। যখন প্রতিবাদের দরকার হবে, আবার আমায় সেখানেই দেখবেন।”








Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...