Sunday, April 26, 2026

তৃণমূলের জয়েও হাসি নৌশাদের মুখে, বিজেপি-কংগ্রেসকে হারিয়েই তুষ্ট আইএসএফ

Date:

Share post:

তৃণমূলের ছয়ে ছক্কা। বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনেই বিরোধীদের শুইয়ে দিয়েছে তৃণমূল। সবার জামানত জব্দ হয়েছে। তা সত্ত্বেও বামসঙ্গী আইএসএফের একমাত্র বিধায়ক নৌশাদের মুখে চওড়া হাসি। এবারের ভোটেও বৃহত্তর বামজোটের মানরক্ষা করেছে তাঁর দলই। বিজেপি-কংগ্রেসকে হারিয়ে আইএসএফ উছে এসেছে দ্বিতীয় স্থানে।

হাড়োয়ায় তৃণমূল জয়ী হয়েছে বিরাট ব্যবধানে। সেখানে দূরতম দ্বিতীয় আইএসএফ। কিন্তু দ্বিতীয় তো! প্রধান রাজনৈতিক দুই দলকে হারিয়ে আইএসএফের এই উত্থানে খুশি নৌশাদ। তাই তৃণমূলের জয়েও তিনি হাসছেন। আগামীদিনে উত্থানের স্বপ্ন দেখছেন। ভাবছেন নয়া সমীকরণ নিয়ে। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ না জিতেও খুশি মনে ২০২৬-এর সমীকরণ তৈরি করতে এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছে।
হাড়োয়ায় বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী ছিলেন আইনজীবী পিয়ারুল ইসলাম। তৃণমূলের রবিউল ইসলামের পর তিনিই ২৫ হাজার ৬৮৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন। ভোট শতাংশের বিচারে লোকসভার থেকে আইএসএফ-এর ভোট কমেছে ২.৫ শতাংশ। ভোট কমেছে বিজেপিরও। বিজেপির ৮.৩ শতাংশ ভোট কমেছে। সেখানে তৃণমূল বাড়িয়েছে ১৩.২ শতাংশ ভোট।

দ্বিতীয় স্থানে শেষ করায় খুশি হলেও অবশ্য উপনির্বাচনের সামগ্রিক ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন নৌশাদ। তিনি জানিয়েছেন, এই রাজ্যে নির্বাচনের নামে প্রহসন হয়। তৃণমূলের রাজত্বে সুষ্ঠু ভোট অসম্ভব। এই ফলাফল গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত। তিনি বলেন, ৩৭টির বেশি বুথে ছাপ্পা হয়েছে, আমরা পুনর্নিবাচনের দাবি জানিয়েছিলাম। এই বুথগুলিতে ভোট হলে ফলাফল আরও ভালো হত। উপনির্বাচনে দল সন্তোষজনক ফলাফল করায় ২০২৬ নিয়ে এখন থেকেই পরিকল্পনা কষতে শুরু করেছে আইএসএফ। নৌশাদ বলেন, তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। লড়াই জারি থাকবে বিজেপির বিরুদ্ধেও। তাঁর অভিযোগ, নির্বাচনী বন্ড ও কর্পোরেটদের কালো টাকা দিয়ে বিজেপি নির্বাচন করে। তারই প্রতিফলন মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ দেখা গিয়েছে।

আরও পড়ুন- ফুসফুসে আটকে দাঁত! প্রৌঢ়ের প্রাণ বাঁচিয়ে নয়া রেকর্ড এনআরএসের


Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...