Thursday, May 14, 2026

গুপ্তিপাড়ায় বাড়ির শৌচাগার থেকে উদ্ধার শিশুর দেহ! আটক দাদু- ঠাকুমা

Date:

Share post:

ঠাকুমার সঙ্গে খেলবে বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরল না চার বছরের শিশু। রবিবার সকালে বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হল স্বর্ণাভ সাহার (Swarnabha Saha) দেহ। মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। এলাকাবাসীর সন্দেহ তান্ত্রিকের পরামর্শ মেনে শিশুকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। দন্তে নেমে শিশুটির ঠাকুমা, দাদু এবং জেঠিমাকে আটক করেছে পুলিশ। শোকের ছায়া হুগলির গুপ্তিপাড়া (Guptipara, Hooghly) বাদাগাছি এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায় শনিবার বিকেলে ঠাকুমার কাছে খেলতে যায় স্বর্ণাভ। তারপর আর ফেরেনি। খবর দেওয়া হয় পুলিশে। প্রায় ২০ ঘণ্টা ধরে চলে তল্লাশি। আশে পাশের ডোবা পুকুর থেকে শুরু করে সর্বত্র তল্লাশি চালানো হয়। ড্রোন ক্যামেরাও ব্যবহার করে খোঁজ চলে। অবশেষে রবিবার সকালে বাড়ির শৌচাগারে অচৈতন্য অবস্থায় স্বর্ণাভর দেহ উদ্ধার হইবা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এ প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার জানান, কীভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হয়েছে। যেহেতু শিশু শেষবার বলে গেছিল ঠাকুমার বাড়ি যাচ্ছে তাই জিজ্ঞাসাবাদের জন্য দাদু -ঠাকুমা এবং জেঠিমাকেও আটক করা হয়েছে। স্বর্ণাভর মৃত্যুর সঙ্গে তাঁদের যোগাযোগ আছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...