Sunday, May 17, 2026

ঝাড়খণ্ডে ফের হেমন্তের সরকার, শপথ গ্রহণ ২৮ নভেম্বর

Date:

Share post:

শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরই আর এক মুহূর্ত দেরি করতে চান না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রতিবেশী রাজ্যের I.N.D.I.A. জোটের জয়ের কারিগর হেমন্ত সোরেন (Hemant Soren)। রবিবারই তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে পরবর্তী সরকারের শপথ গ্রহণের দিন পাকা করে ফেললেন। শপথ গ্রহণ হবে ২৮ নভেম্বর।

বিজেপির চক্রান্তে জেল, সেই জেলমুক্তি। অস্থায়ী মুখ্যমন্ত্রীর পদ থেকে চম্পাই সোরেনকে (Champai Soren) সরিয়ে দেওয়ার পরে তাঁর বিজেপিতে যোগ। সর্বশেষ নির্বাচনী প্রচারে গণ্ডায় গণ্ডায় প্রতিশ্রুতি দিয়ে ঝাড়খণ্ডের (Jharkhand) মানুষকে প্রভাবিত করার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন হেমন্ত সোরেন। জোটকে নেতৃত্ব দিয়ে পাকা করেছেন বিজেপির সহযোগীদের পরাজয়।

তবে বিজেপির চক্রান্তের দিকে না তাকিয়ে থেকে দ্রুত সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে চান হেমন্ত সোরেন (Hemant Soren)। রবিবারই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে দেখা করেন রাজ্যপাল সন্তোষ গাংওয়ারের (Santosh Gangwar) সঙ্গে। সেখানেই তিনি ইস্তফা দেওয়ার প্রক্রিয়া শেষ করে রাজ্যপালের (Governor) কাছে প্রস্তাব পেশ করেন নতুন সরকার গঠনের। সেই মতো নির্ধারিত হয় ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেবেন হেমন্ত সোরেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...