Monday, April 20, 2026

নিউ ব্যারাকপুরে  নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

ফের মর্মান্তিক মৃত্যু। এবার নিউ ব্যারাকপুর।  নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য।  জানা গিয়েছে ,বছর চোদ্দোর ওই  নাবালিকা সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার আগের রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল নাবালিকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতে মায়ের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় নাবালিকার। মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে চলে গিয়েছিল বছর চোদ্দর মেয়েটি। সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে যান। দাদা কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। তার পর ঝাঁপ দেয়।  হঠাৎ জোরালো শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে উঁকি দিয়েছিলেন প্রতিবেশীরা। কিছু একটা পড়তে দেখে পথচলতি কিছু মানুষ জড়ো হয়ে যান। দেখেন একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। ঘর থেকে বেরিয়ে আসেন নাবালিকার মাও। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা নবম শ্রেণির ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...