Thursday, June 25, 2026

বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে তেভাগা এক্সপ্রেস, যাত্রী হয়রানি চূড়ান্ত

Date:

Share post:

সোমবার ভোর পৌনে ছটায় বালুরঘাট থেকে ছাড়ে তেভাগা এক্সপ্রেস। সকাল ৬টা ১০ মিনিটে মল্লিকপুর স্টেশন পার করার পর রামপুর স্টেশনের ঠিক আগে দুর্ঘটনার মুখোমুখি হয় ট্রেনটি। হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

ঘটনাস্থলে যান রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা। তারা মেরামতির কাজ শুরু করার বেশ কিছুক্ষণ পর মালদহ থেকে একটি ইঞ্জিন আনা হয়। সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়। তার পর কলকাতার দিকে রওনা দিয়েছে ট্রেনটি।

দীর্ঘ ক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রী হয়রানি হয়েছে, স্বীকার করে নেয় রেল। কী কারণে ওই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। তবে যাত্রীদের অভিযোগ, এমন ঘটনা এর আগেও ঘটেছে। তবুও যাত্রী নিরাপত্তা নিয়ে কোনও হেলদোল নেই রেল কর্তৃপক্ষর।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...