Friday, May 15, 2026

সৌজন্যের নজির! ভোটে জিতে প্রাক্তন বাম বিধায়িকার আশীর্বাদ নিলেন জয় প্রকাশ

Date:

Share post:

প্রাক্তন বাম বিধায়িকা কুমারী কুজুরের আশীর্বাদ নিয়ে মাদারিহাটে উপ নির্বাচনের ভোট প্রচার শুরু করেছিলেন তৃণমূল প্রার্থী জয় প্রকাশ টপ্পো। এবার ওই আসনে বিজেপি কে হারিয়ে বিরাট জয় হাসিল করে, ফের একবার তার বিধায়ক জীবন শুরুর আগে কুমারী কুজুরের আশীর্বাদ নিতে তার মেয়ের হান্টাপাড়ার বাসভবনে গিয়ে তার সাথে দেখা করলেন মাদারিহাটের তৃণমূল বিধায়ক জয় প্রকাশ টপ্পো।

দীর্ঘদিন ধরে কুমারী কুজুর অসুস্থ তাই, শিশুঝুমরায় নিজের বাড়িতে তিনি থাকছেন না। তার বদলে হান্টাপড়া চা বাগানে মেয়ের বাড়িতেই আছেন। সোমবার সেখানে গিয়েই প্রাক্তন বিধায়িকার সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খবর নেন জয় প্রকাশ। সৌজন্য বিনিময় হয় মাদারিহাটের প্রাক্তন ও বর্তমান বিধায়কের মধ্যে। কুমারী কুজুরকে উত্তরীয় পরিয়ে পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন জয় প্রকাশ। প্রাক্তন বিধয়িকা তাকে আশীর্বাদ করেন এবং জয়ের জন্য অভিনন্দন জানান। প্রাক্তন ও বর্তমান দুই বিধায়কের এই সাক্ষাৎ সৌজন্যের নজির গড়ল বলে মনে করছে ওয়াকিবহল মহল।

আরও পড়ুন- সংবিধান থেকে ‘সমাজতান্ত্রিক’, ‘ধর্মনিরপেক্ষ’ মোছার বিজেপির চক্রান্ত! খারিজ সুপ্রিম কোর্টে

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...