Wednesday, May 20, 2026

সকাল সকাল অতিসক্রিয় ইডি, শহর জুড়ে কেন্দ্রীয় এজেন্সির অভিযান

Date:

Share post:

বাংলার বুকে একটা করে নির্বাচন যায় আর বিজেপির আসন সংখ্যা কমতে থাকে বিধানসভায়। ঠিক তারপরই অতি সক্রিয় হয়ে ওঠেন কেন্দ্রীয় আধিকারিকরা। শুরু হয়ে যায় গেরুয়া সরকারের প্রতিহিংসামূলক এজেন্সি রাজনীতি। মঙ্গলের সকালে শহর জুড়ে ED অভিযানেও সেই একই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে চিটফান্ড কাণ্ডের তদন্তে ইডি আধিকারিকদের চারটি দল শহরের বিভিন্ন প্রান্তে অভিযান তল্লাশি চালাচ্ছেন।

নিউ আলিপুরে এক অর্থলগ্নি সংস্থার মালিকের ফ্ল্যাটে এবং জোকাতেও পৌঁছে গেছেন তদন্তকারীরা।সূত্রের খবর চিটফান্ড মামলায় ওই সংস্থার মালিক এবং তাঁর ছেলেকে সিবিআই গ্রেফতার করেছিল। ফের তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় মঙ্গলের সকাল থেকেই তৎপর ইডি। যদি এখনও পর্যন্ত কিছু মেলেনি বলেই খবর।

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...