Friday, May 15, 2026

সৃজিতের ক্যানভাসে ব্রাত্যর গল্পে দেবেশের নাটক এবার বড় পর্দায়, আশাবাদী টলিউড

Date:

Share post:

নাটক থেকে সিনেমার রূপান্তর টলিউডের (Tollywood) চেনা ছবি। চলতি বছরেই উইলিয়াম শেক্সপিয়রের নানা সৃষ্টি নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে। এবার ব্রাত্য বসুর (Bratya Basu) নাটক নিয়ে নিজের সৃজনশীল ভাবনার পরিচয় দিতে চলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ব্রাত্য বসুর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’-এর পোস্টার প্রকাশ্যে। কী বলছেন নাট্যকার? তাঁর কলমের বার্তা বড়পর্দায় পৌছে দিতে পারবেন ‘টেক্কা’ পরিচালক? আশাবাদী শিক্ষামন্ত্রী।

নাটকটি মঞ্চস্থ হয়েছিল ২০০২ সালে। পরিচালনায় আরেক নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। জনপ্রিয় নাটকটিতে ১৯৭৬ সালে রাজনৈতিক বন্দি সব্যসাচী নামে এক চরিত্রের কথা আসে। ব্রাত্য বলছেন, “মঞ্চের কথা ভেবেই এই নাটক লেখা হয়েছে। কিন্তু সৃজিতের উপরে আমার ভরসা আছে। ও নিজের প্রতিভাগুণে ‘উইঙ্কল টুইঙ্কল’কে স্বকীয় চলচ্চিত্র ভাষা দিতে পারবে।’’ নাট্যকার – অভিনেতা দেবেশও (Debesh Chatterjee) ‘দশম অবতার’ পরিচালকের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, সারা পৃথিবী জুড়েই নাটক থেকে সিনেমা এবং বিভিন্ন ধরনের কাজ হয়েছে। শিল্পের বিকাশের জন্য এটা গুরুত্বপূর্ণ। সোমবার নির্মাতারা ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পোস্টারে অবশ্য অভিনেতাদের মুখ প্রকাশ্যে আসেনি। তবে লেনিনের মূর্তি, কাস্তে, হাতুড়ি, তারা চিহ্ন দেখা গেছে। নির্মাতারা এর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতি খুঁজতে নারাজ। জানুয়ারি থেকে শুরু শুটিং। টলিউড বলছে আরও এক মাস্টারপিস তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...