Saturday, May 16, 2026

কল্যাণী মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত ৪১ পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

Share post:

কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত ৪১ জন পড়ুয়াকে সাসপেন্ড করেছিলেন কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সাসপেন্ড হওয়া ছাত্রদের হয়ে আদালতে ভার্চুয়াল শুনানিতে সওয়াল করলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি ছিল। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন কল্যাণ। শুনানি শেষে বিচারপতি সাসপেনশনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ জানুয়ারি।

গত ১৭ সেপ্টেম্বর কল্যাণী মেডিক্যালের ৪১ জন পড়ুয়ার বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ করা হয়েছিল কলেজ কর্তৃপক্ষের কাছে। ১৯ সেপ্টেম্বর তাদের প্রত্যেককে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। তাদের ক্লাস করা নিয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। মঙ্গলবারের অন্তর্বর্তী নির্দেশের ফলে আগামী শুনানি পর্যন্ত এই ৪১ জন পড়ুয়ার স্বাভাবিক পঠনপাঠনে আর কোনও বাধা থকল না। আইনজীবী কল্যাণ যে হেতু সংসদের শীতকালীন অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন, তাই তিনি সওয়াল করতে পারবেন কি না, তা নিয়েও জল্পনা ছিল। কিন্তু সংসদের কাজ মিটিয়ে বিকালে ভার্চুয়াল মাধ্যমে সওয়াল করেন কল্যাণ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...