Thursday, June 25, 2026

চ্যাম্পিয়নস লিগে  ১০০ গোলদাতাদের ক্লাবে নয়া সংযোজন লেভানডফস্কি

Date:

Share post:

দরকার ছিল আর একটি গোলের। অলিম্পিক স্টেডিয়ামে সেটি হতে সময় লাগল মাত্র ১০ মিনিট। পেনাল্টি থেকে গোল করেই চ্যাম্পিয়নস লিগে গোলদাতাদের সবচেয়ে অভিজাত ক্লাবে নাম লেখালেন রবার্ট লেভানডফস্কি। সেই তালিকায় আগেই ছিলেন এক পর্তুগিজ মহানায়ক, এক আর্জেন্টাইন কিংবদন্তি, এবার যোগ হলেন পোলিশ কিংবদন্তি লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগে অন্তত ১০০ গোলদাতাদের ক্লাব। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিদের সেই ক্লাবে বুধবার রাতে নবতম সংযোজন হলেন লেভা।

সংযোজিত হয়েই লেভা অবশ্য থেমে থাকেননি, এক ধাপ এগিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে করেছেন আরও একটি গোল। লেভার দুটি গোলের মধ্যে ৬৬ মিনিটে গোল করেন দানি ওলমো। বার্সেলোনাও ফরাসি ক্লাব ব্রেস্তের বিপক্ষে তুলে নিয়েছে ৩-০ গোলের জয়। এই জয়ে ৫ ম্যাচে মোট ১২ পয়েন্ট নিয়ে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলের দুইয়ে উঠে এল বার্সা। জয়ের পর মুভিস্টার প্লাসকে লেভা বলেছেন, ‘খুব খুব খুশি লাগছে। চ্যাম্পিয়নস লিগে ১০১ গোল দারুণ একটি সংখ্যা। আমরা সব ম্যাচ জিততে চাই। দলকে সাহায্য করতে যদি গোল করতে পারি, খুব ভালো। আমরা মরসুমের শেষ পর্যন্ত সব ম্যাচ জিততে চাই।’ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ১৮৭ ম্যাচে সর্বোচ্চ ১৪১ গোল রোনাল্ডোর। ১৬৩ ম্যাচে ১২৯ গোল নিয়ে দুইয়ে মেসি। ১২৫ ম্যাচে ১০১ গোল নিয়ে তিনে লেভানডফস্কি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...