Wednesday, May 13, 2026

যৎসামান্য বরাদ্দ বাড়ল মিড ডে মিলের: শিশুদের পুষ্টি নিয়ে উদাসীন কেন্দ্র! তোপ ব্রাত্যর

Date:

Share post:

সর্বশিক্ষা অভিযান নিয়ে বিজ্ঞাপনের ঘটা আছে কেন্দ্রীয় সরকারের। অথচ শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়ে চূড়ান্ত উদাসীন মোদি সরকার। আর দ্রব্যমূল্যের এত বৃদ্ধি সত্ত্বেও মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ নাম কা ওয়াস্তে বাড়িয়েছে কেন্দ্র। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

এই বিষয় নিয়ে ব্রাত্য বসু (Bratya Basu) জানান, “কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক মিড ডে মিলের বরাদ্দ যৎসামান্য বাড়িয়েছে। প্রাথমিকে ছিল ৫ থেকে ৪৫ পয়সা সেটা এখন হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। উচ্চ প্রাথমিকে ছিল ৮ টাকা ১৭ পয়সা সেটা এখন হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। অর্থাৎ প্রাথমিকে বেড়েছে ৭৪ পয়সা উচ্চ প্রাথমিকে বেড়েছে ১ টাকা ১২ পয়সা। অথচ আমরা দাবি করেছিলাম প্রতি স্তরে ন্যূনতম অন্তত ৩টাকা করে বাড়ানো হোক।”

এরপরই তোপ থেকে ব্রাত্য বলেন, “আবার প্রমাণিত হল, শিশুদের মুখের খাবারের গুণাগুণ বা পরিমাণ বৃদ্ধিতে দেশের কেন্দ্রীয় সরকার কতটা উদাসীন আর নির্লিপ্ত।”

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...