Saturday, March 21, 2026

ধান কেনায় কারচুপি! বাইরনের অভিযোগ শুনেই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভায় বিধায়কের অভিযোগ। আর সেই অভিযোগ শুনে তৎক্ষণাৎ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় (Assembly) ধান কেনার ক্ষেত্রে কারচুপির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস (Bairon Biswas)। এই নিয়ে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যে জেলায় জেলায় চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু করেছে রাজ্য সরকার। ধানের মধ্যে ধুলো, বালি, কাঠি ইত্যাদি থাকে। এই সব কারণে কুইন্টাল পিছু ধান থেকে ৩ কেজি করে বাদ দেওয়া হয়। সাগরদিঘির বিধায়ক বাইরনের অভিযোগ, সরকারি নিয়ম রয়েছে ৩ কেজি ধান কাটার। সেখানে ৫ কেজি করে কেটে নেওয়া হচ্ছে। ফলে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সাগরদিঘি-সহ বিভিন্ন বিধানসভা থেকে এই অভিযোগ তাঁর কাছে এসেছে বলে জানান বাইরন।

অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Panth) বিষয়টির তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় কোন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।








Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...