Friday, April 3, 2026

শেষ প্রথম পর্যায়ের কাউন্সেলিং! এবার সংরক্ষিত আসনের প্রাথমিক তালিকা প্রকাশ এসএসসির

Date:

Share post:

ইতিমধ্যেই শেষ হয়েছে উচ্চ প্রাথমিকে প্রথম পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়া। এবার ১০ শতাংশ সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। যদিও এটি প্রাথমিক তালিকা। এই তালিকায় ১৮৭২ জন পার্শ্ব শিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে।

এসএসসি সূত্রে খবর, এই তালিকা পরবর্তীকালে পরিবর্তিত হতে পারে। এই প্রাথমিক তালিকা মূলত প্রার্থীদের বয়স এবং যোগ্যতার ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে দশটি শূন্যপদ থাকলে ১৪ জন প্রার্থীকে সেখানে ডাকা হবে। তবে গোটা বিষয়ে সরকারের তরফে শূন্য পদের সম্পূর্ণ তথ্য মেলার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। এদিকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সে তালিকার অনুমতি আদালত দেওয়ার পর তাকে আরও একবার যাচাই করা হবে এরপর এই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে চাকরিপ্রার্থীদের। এরপর ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের প্যানেল প্রকাশ করে কাউন্সিলিংয়ের জন্য ডাকবে এসএসসি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...