Tuesday, May 12, 2026

শেষের আগে আরেকবার ভাবুন: কেন লিখল মেট্রো কর্তৃপক্ষ!

Date:

Share post:

দিনের ব্যস্ত সময় মেট্রো পরিষেবা বন্ধ। কারণ, লাইনে ঝাঁপ। এই ঘটনা এড়াতে নব নির্মিত স্টেশনে ব্যারিকেড বসানো হচ্ছে। কয়েকটি পুরনো স্টেশনেও বসছে গার্ড ওয়াল। কিন্তু তার পরেও এই ঘটনা ঘটে চলেছে। এবার আত্মহত্যার ঘটনা রুখতে অভিনব উদ্যোগ নিল মেট্রোরেল (Metro Railway) কর্তৃপক্ষ। স্টেশনে স্টেশনে টাঙানো হল জনসচেতনামূলক ফ্লেক্স।

“জীবন একটা যাত্রা। আগেভাগে জীবন শেষ করে দেবেন না”, ”Think twice before you end all”- গিরিশ পার্ক, কালীঘাট-সহ একাধিক মেট্রো স্টেশনে টাঙানো হয়েছে এই সব পোস্টার-ফ্লেক্স। ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে যেন মানুষ একবার ভাবেন। তার ফলে হয়ত তিনি সিদ্ধান্ত বদল করবেন। এই আশা থেকে ফ্লেক্সগুলি টাঙিয়েছেন।

আরও পড়ুন: তদন্ত সহজে শেষ হওয়ার নয়: সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন কুন্তলের

মেট্রোয় আত্মহত্য়ার ঘটনা নতুন নয়। প্রায়ই শোনা যায় লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা। কেউ কেউ প্রাণে বাঁচলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণহানি ঘটে। আর মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী। পরিস্থিতি মোকাবিলায় এবার ফ্লেক্স টাঙালো মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway)। তবে, এর সাফল্য নিয়েও সন্দিহান যাত্রীদের একাংশ।








Related articles

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...