Saturday, March 14, 2026

পুরসভার প্রাক্তন কাউন্সিলরের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে ডায়লিসিস চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হল কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও বরো চেয়ারপার্সন দীপু দাস ঠাকুরের। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং বরো চেয়ারপার্সন দীপু দাস ঠাকুরের প্রয়াণে শোকাহত। আমাদের দলের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত দুলাল দাস ঠাকুরের স্ত্রী এবং বর্তমান কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের মা ছিলেন তিনি। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।” যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পুরমাতা ছিলেন দীপু দাস ঠাকুর। দলের নেতা–কর্মী–সমর্থকরা বাড়িতে ভিড় করেছেন। কলকাতা পুরসভার মেয়র পারিষদদের মধ্যেও বহু মানুষ শোকপ্রকাশ করেছেন।


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...