Saturday, March 14, 2026

ফের ক্রিকেট মাঠে ম.র্মান্তিক দু.র্ঘটনা, হৃ.দরোগে আক্রান্ত হয়ে প্রা.ণ গেল ৩৫ বছরের ইমরানের

Date:

Share post:

ফের ক্রিকেট মাঠে মর্মান্তিক দুর্ঘটনা। মাঠে প্রাণ গেল ৩৫ বছরের এক ক্রিকেটারের। নাম ইমরান প্যাটেল। জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হন ইমারান। ঘটনাটি ঘটে পুণেতে। জানা যাচ্ছে, মাঠেই মৃত্যু হয় ইমরানের। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় মেলেনি।

জানা গিয়েছে, ক্লাব স্তরের একটি ম্যাচে খেলতে নেমেছিলেন ইমরান। ওপেন করতে নেমে কয়েক ওভার খেলেছিলেন। তার পরেই বুকে ব্যাথা হয় তাঁর। তার পরেই দেখা যায়, অস্বস্তি অনুভব করছেন ইমরান। আম্পায়ারকে তিনি জানান, হাতে এবং বুকে ব্যথা করছে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বেরনোর সময়ে আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা দৌড়ে যান ইমরানের কাছে। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসাবে জানানো হয়, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরানের। যেহেতু ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তাই পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।

এই নিয়ে এক সংবাদমাধ্যমকে ইমরানের সতীর্থ নাসির খান বলেন, “এর আগে কখনও অসুস্থ হয়নি ইমরান। যথেষ্ট সুস্থ ছিল ও। ইমরান এমন একজন ক্রিকেটার যে খেলাটাকে প্রচণ্ড ভালবাসে। আমরা এই মৃত্যু মেনে নিতে পারছি না।“

জানা যাচ্ছে, স্ত্রী রয়েছে ইমরানের। রয়েছে তিন মেয়ে।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে নর্থইস্ট ইউনাইটেড


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...