Wednesday, May 13, 2026

বারাণসীর হাসপাতালে প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত

Date:

Share post:

প্রায় একমাস অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরে প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Pankaj Dutta, former IG)। শনিবার উত্তরপ্রদেশের বারাণসীর (Varanasi) হাসপাতালে তাঁর দেহাবসান হয়।

অক্টোবর মাসের ২৩ তারিখ গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময় তিনি বারাণসীতে (Varanasi) একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই নাক দিয়ে রক্তক্ষরণ হয়ে অচৈতন্য হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় বারাণসী ট্রমা সেন্টারে (BHU Trauma Centre)।

একমাসের বেশি সময় সেখানেই ভর্তি অবস্থায় তাঁর অবস্থার উন্নতি হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল তিনি সেরিব্রাল অ্যাটাকে (cerebral attack) আক্রান্ত হন। শনিবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...