Thursday, May 14, 2026

সমগ্র শিক্ষা অভিযানে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র! অভিষেকের প্রশ্নে পর্দা ফাঁস মোদি সরকারের

Date:

Share post:

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা করছে মোদি সরকার, এই ঘটনা নতুন নয়৷ একের পর এক প্রকল্পে বাংলার ন্যায্য পাওনা বিপুল অঙ্কের টাকা বকেয়া রাখা হচ্ছে সেই উদাহরণও প্রচুর৷ এর বিরুদ্ধে বারংবার প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসক দল৷ বকেয়া টাকা প্রদানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে৷ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ে এই পাওনা টাকার দাবিতে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী৷ এত কিছুর পরেও বাংলাকে বঞ্চনার রাস্তা থেকে যে সরছে না মোদি সরকার, তার প্রমাণ মিলেছে সোমবার৷

সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে লোকসভায় যে সরকারি পরিসংখ্যান পেশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধারী, তাতে আরও একবার স্পষ্ট হয়েছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিষয়টি৷ মোদি সরকারের পেশ করা এই পরিসংখ্যানেই দেখা যাচ্ছে সমগ্র শিক্ষা অভিযানে বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় টাকার পরিমাণ কমানো হয়েছে৷ এই প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বর্ষে বাংলার জন্য বরাদ্দ হয়েছে ১৭৬৭.৪৮ কোটি টাকা৷ এর আগের অর্থ বর্ষে বাংলার জন্য বরাদ্দ ছিল ১৭৭৩.৩৮ কোটি টাকা, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী৷ কিসের ভিত্তিতে বরাদ্দ টাকা কমানো হচ্ছে, কেন এই প্রকল্পের খাতে বরাদ্দ টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে না, লোকসভায় লিখিত প্রশ্নের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মোদি সরকারের মন্ত্রী৷

আরও পড়ুন- পড়ুয়াদের পাতে পুষ্টি পৌঁছে দিতে উদ্যোগ! মিড ডে মিলে অর্থ বরাদ্দ রাজ্যের

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...